কেন হিন্দু ছেলের সাথে ঘুরছে? মৌলবাদী যুবকদের বিরুদ্ধে হিজাব পরা মহিলার শ্লীলতাহানির অভিযোগ, ভাইরাল ভিডিও

আমাদের ভারত, ২৮ এপ্রিল: কেন হিন্দু যুবকের সঙ্গে রাস্তায় বেরিয়েছে? সেই অপরাধে এক মুসলিম মহিলার শ্লীলতাহানি করা হলো দিনে দুপুরে‌। মারাঠা রাজ্যের ছত্রপতি শম্ভুজিনগরে এই ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানাগেছে। পুলিশ সূত্রে খবর, সোমবার হিজাব পরিহিতা এক মুসলিম মহিলা একটি হিন্দু ছেলের সঙ্গে বিবি কা মাকবারা দেখতে গিয়েছিলেন। তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা এক দল কট্টরপন্থী মুসলিম যুবক তাদের পিছু ধাওয়া করতে শুরু করে। বেশ কিছুটা রাস্তা তারা এই যুগলকে অনুসরণ করে। নানা ধরনের কটুক্তি করতে থাকে। এরপর ওই মহিলার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে বোরখা পরিহিতা এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। দুর্বৃত্তদের মধ্যে একজন হঠাৎই মহিলার বোরখা ধরে টানতে শুরু করে। পেছন থেকে একজন বলে ওর মোবাইল নিয়ে নে। তখনই মহিলার কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেয় একজন। মোবাইল ফেরত চাইতেই শুরু হয় ধস্তাধস্তি। আপ্রাণ চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারেনি ওই তরুণী। ওই যুবকদের বিরুদ্ধে চিৎকার করে বলতে থাকেন ছেড়ে দাও, আমার মোবাইল দিয়ে দাও। কিন্তু ওই দুর্বৃত্তরা মহিলাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়।

এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওতে দেখা ও শোনা গেছে যুবকগুলি বার বার ওই তরুণীকে প্রশ্ন করছে, তার সঙ্গে থাকা এই ছেলেটা হিন্দু? সে কেন অন্য ধর্মের ছেলের সঙ্গে বেরিয়েছে? আশপাশে প্রচুর লোক ঘটনা দেখলেও অসহায় মহিলার দিকে কেউ সাহায্যের হাত বাড়ায়নি। তবে ভিডিও করেছেন কেউ কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *