বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী চুপ কেন? : রাহুল সিনহা

“বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী চুপ কেন?” আজ খড়দহ বিধানসভা উপ নির্বাচনে বিজেপি প্রার্থী জয় সাহার হয়ে প্রচারে এসে বিজেপি নেতা রাহুল সিনহা এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন।

প্রসঙ্গত, এই বিধানসভায় এবারের উপ নির্বাচন হচ্ছে ত্রিমুখী। গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আর তারপর থেকেই এই কেন্দ্রটি অভিভাবকহীন ছিল। আগামী ৩০ অক্টোবর এই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার জন্য বিজেপি প্রার্থী জয় সাহার হয়ে প্রচারে আসেন রাহুল সিনহা।

তিনি সাংবাদিক সম্মেলনে মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে সেই ঘটনার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন? তিনি কেন বোবা হয়ে গেছেন? অথচ উনি তো একজন টকেটিভ মুখ্যমন্ত্রী। ওনার নিরবতার জন্য আমাদের রাজ্যে মৌলবাদ বাড়বে। ওনারা মৌলবাদকে উস্কানি দিচ্ছেন। এই আক্রমণটা যদি উল্টো দিক থেকে আসতো তাহলে তিনি মুখ খুলতেন। অর্থাৎ যদি এই আক্রমণটা হিন্দুরা করত তাহলে উনি আর ওনার দল কালো পতাকা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করতেন।”

তিনি এদিন খড়দহের মানুষের কাছে দাবি করেন, মানুষ যেন ভেবে চিন্তে ভোট টা দেন। কারণ বাংলাদেশে যা হয়েছে তা আমাদের দেশের ও রাজ্যের জন্য ট্রেলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *