“বগটুইয়ের মত নিজে ছুটে গিয়ে চেক বিলি করলেন না কেন মাননীয়া?”, প্রশ্ন শুভেন্দুর

আমাদের ভারত, ৬ অক্টোবর: “রামপুরহাটের বগটুইতে নিজে ছুটে গিয়ে চেক বিলি করলেন, এখানে তেমন করলেন না কেন মাননীয়া? এঁদের দোষ কি? মা দুর্গার প্রতিমা নিরঞ্জনের সময়ে মারা যাওয়ার জন্য এঁদের গুরুত্ব আপেক্ষিক ভাবে কম?”

বৃহস্পতিবার জলপাইগুড়ির দুর্ঘটনা প্রসঙ্গে রাজ্যের ভূমিকাকে এভাবেই টুইটারে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “আমার দাবি হলো প্রশাসনিক ব্যর্থতার জন্য এই বিপর্যয়ের ক্ষতিপূরণ অন্তত দশ লক্ষ টাকা হওয়া উচিত। মৃতদের পরিবারের হাতে এই আর্থিক সহায়তা তাড়াতাড়ি তুলে দেওয়া হোক এবং ওনাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে। আহতদের অন্তত এক লক্ষ টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা করা হোক যত তাড়াতাড়ি সম্ভব।

শুভেন্দুবাবু লিখেছেন, “সব কিছু আগে থেকে জেনেও যদি সাবধানতা অবলম্বন করা গেল না তাহলে দোষ কি সরকার এবং প্রশাসনের নয়? তাহলে মুখ্যমন্ত্রী শীতঘুম ভেঙে মাত্র দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন কেন? উত্তর প্রদেশে অথবা কাশ্মীরে যখন মালদা/মুর্শিদাবাদের কেউ অপঘাতে মারা যান, সরকার তো ৫ লাখ টাকা করে দিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *