আল্লাহু আকবর স্লোগান দিতে দিতে ধারালো অস্ত্র হাতে গোরক্ষনাথ মন্দিরে হামলা , আহত দুই

আমাদের ভারত, ৪ এপ্রিল: আল্লাহু আকবর স্লোগান দিতে দিতে উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরে ধারালো অস্ত্র নিয়ে এক যুবক আচমকাই হামলা করে। এই ঘটনায় দুজন আহত হয়েছে। প্রাথমিক তদন্তের পর উত্তরপ্রদেশের বিশেষ সন্ত্রাস মোকাবেলায় শাখা (এটিএস)এর আশঙ্কা এই হামলার ঘটনায় জঙ্গি যোগের সম্ভাবনা থাকতে পারে।

রবিবার সন্ধ্যায় গোরক্ষনাথ মন্দিরের বাইরে হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে দুই নিরাপত্তারক্ষীর ওপর ঝাঁপিয়ে পড়ে এক আহমেদ মুর্তজা আব্বাসি নামে এক যুবক। মন্দিরে হামলার ঘটনার সময় একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি কাটারি নিয়ে ধর্মীয় স্লোগান দিতে দিতে সে তেড়ে যাচ্ছে। জানা গেছে তাকে ধরতে গিয়ে আহত হয়েছেন দুই পুলিশকর্মী। পুলিশ সূত্রে খবর সে ২০১৫ তে বম্বে আইআইটি থেকে পাশ করেছে,সে গোরক্ষপুরের বাসিন্দা।

এই গোরক্ষনাথ মন্দিরেই পুরোহিত যোগী আদিত্যনাথ। ফলে এতো হাইপ্রোফাইল এলাকায় কিভাবে ওই যুবক ঢুকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। গোরক্ষনাথ মন্দির ও মঠের নিরাপত্তা নিয়ে মিটিং করেছেন সে রাজ্যের মুখ্যসচিব অশ্বিনী অবস্তি।

জানা গেছে হামলাকারীর এক হাতে একটি ব্যাগ ছিল। সেখান থেকে হঠাৎই একটি ধারালো অস্ত্র বের করে হামলা করে সে। ঘটনায় ওই আততায়ীও আহত হয়েছে, তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তরপ্রদেশের এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, যে পুলিশ আধিকারিকরা কর্তব্যরত ছিলেন তারা নিষ্ঠার সঙ্গে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আক্রমণকারী অস্ত্র হাতে নিয়ে ধর্মীয় স্লোগান তুলেছিল। ঘটনায় পুলিশের ২ নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। এরপরই পুলিশের অতিরিক্ত এসপি অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে যান। নিরাপত্তা কর্মীদের সাহসিকতার জন্য ৫০ হাজার টাকা করে তাদের পুরস্কার দেওয়া হয়েছে। আপাতত এটিএস খতিয়ে দেখছে এই ঘটনার সঙ্গে বৃহত্তর কোন ষড়যন্ত্রের যোগ রয়েছে কিনা। ঘটনায় জঙ্গি যোগের সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ধৃতের ব্যাগ থেকে মোবাইল,ল্যাপটপ ও ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *