অভিষেক ব্যানার্জি যেখানেই যাবেন হাজার হাজার মানুষের সমাগম হবে, পথসভা জনসভায় পরিণত হবে: মানস ভুঁইঞা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মে: শনিবার দুপুরে মেদিনীপুরের বিদ্যাসাগর হলের মুক্ত মঞ্চে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভায় রাজ্যের উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা। তিনি জানান, আপনাদের জেলাতেও আসছেন অভিষেক ব্যানার্জি। মে মাসের ২৬ থেকে ৩০ তারিখের মধ্যে কর্মসূচি রয়েছে। এর মধ্যে একশো দিনের কাজের টাকা না পাওয়ায় কয়েক লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে তাঁর হাতে তুলে দেওয়া হবে।

তৃণমূলের নব জোয়ার কর্মসূচিকে ঐতিহাসিক কর্মসূচি আখ্যা দিয়ে তিনি বলেন, দলের বুথ স্তর থেকে জেলা স্তরের নেতা কর্মীরা জেনে রাখুন, এই কর্মসূচি লোক দেখানো নয়। যে মানুষের জন্য একের পর এক উন্নয়ন হাজির করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মানুষ আমাদের মূল্যায়ন করবেন। মানুষ নেতা, কর্মী নির্বাচন করবেন।

তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার কো- অর্ডিনেটর অজিত মাইতি বলেন, অভিষেক ব্যানার্জি জেলার যেখানেই যাবেন হাজার হাজার মানুষের সমাগম হবে। পথসভা জনসভায় পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *