“রাস্তায় বেরোলে সবাই চোর বলছে, তাই বিজেপিতে যোগ,” বললেন নবদ্বীপের তৃণমূল নেতা

আমাদের ভারত, নবদ্বীপ, ২৩ জুন: নবদ্বীপে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পাণশিলা এলাকার নেতা। রাস্তায় বেরোলে লোকে চোর বলছে, তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বলে জানিয়েছেন সুকদেব পাল নামে ওই নেতা।

হাতেগোনা মাত্র ক দিন তার পরই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন ২০২৩। তার মধ্যেই নদীয়ার নবদ্বীপে এই দল বদল। নির্বাচনকে ঘিরে প্রচার সহ নির্বাচনী রনকৌশল নিয়ে জোরকদমে মাঠে নেমে পরেছে শাসক – বিরোধী সব রাজনৈতিক দল। আর এর মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক নেতাদের দল বদলের পালা।

অতীতে দলবদলের জন্য রাজনৈতিক নেতারা কারন দেখাত, “দলে থেকে কাজ করতে পারছি না, দল কাজ করতে দিচ্ছে না” সহ বিভিন্ন কারন। নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা এলাকার বুথ স্তরের তৃণমূল নেতা, সুকদেব পাল বলেন, রাস্তায় বেরোলে সাধারণ মানুষ চোর বলতে শুরু করেছে, শুধু আমাকেই নয় পরিবারের সদস্যদেরও শুনতে হচ্ছে এই অপবাদ, সে কারনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম।

সুকদেব পালের সাথে আরও ৩০টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দেয় বিজেপিতে। এদিন কানাই নগর এলাকায় নবদ্বীপ ব্লকের ZP 26 এর বিজেপি সভাপতি মধুসূদন সেনের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তৃণমূল ত্যাগীরা। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া উত্তরের জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ব সহ মন্ডল ও ব্লকের বিভিন্ন নেতৃত্ব।

এ প্রসঙ্গে মন্ডল সভাপতি মধুসূদন সেন বলেন, যারা সৎ, মানুষের জন্য ভাবে তারা কেউ চোরের দলে থাকতে পারবে না, তাই এদিন সুকদেব পাল সহ ৩০ টি পরিবার যোগ দিল বিজেপিতে। আর এতে এলাকায় আমাদের সংগঠন আরও বেশি শক্তিশালী হবে। তিনিআরও বলেন, পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদ সবেতেই বিজেপি জয় লাভ করবে।

সব মিলিয়ে একদম নির্বাচনের দোরগোড়ায় এসে এভাবে শাসক শিবিরে বিজেপির ভাঙ্গন ধরানো যে যথেষ্ট তাৎপর্য পূর্ণ তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *