কেমন ছিল সুব্রত মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবন থেকে কর্মজীবনের যাত্রা! দেখে নিন

রাজেন রায়, কলকাতা, ৫ নভেম্বর: প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের একটা স্বর্ণযুগ ছিল তার কলকাতা পুর সভার মহানাগরিকের কার্যকাল। ২০০০ সালে তিনি কলকাতা পুরসভার নির্বাচিত জনপ্রতিনিধি হন। তার পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মেয়র পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মত তাকে কলকাতা পুরসভার মেয়র নিযুক্ত করা হয়। ১২ জুলাই ২০০০ সালে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। তার এই ২০০০ সাল থেকে নিয়ে ২০০৫ সালের কার্যকালকে স্বর্ণ যুগের আখ্যা দেন তখনকার পুর কর্মী থেকে নিয়ে আধিকারিকরা।

তার মেয়র থাকাকালীন অবস্থায় তিনি কলকাতা শহরের চেহারা পাল্টে দিয়েছিলেন। সুসজ্জিত পার্ক উদ্যান থেকে নিয়ে রাস্তাঘাট, বেশ কয়েকটি উড়ালপুল থেকে নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র। তার আমলেই নির্মাণ এবং সংস্কার হয়েছিল। তার অন্যতম পরিকল্পনার মধ্যে ই এম বাইপাসে ২০ কোটি টাকা খরচ করে ৩০০ ফুট উচ্চতার কলকাতা গেট নির্মাণ করার পরিকল্পনা ছিল। কিন্তু তৎকালীন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমতি না মেলায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তবে এছাড়া তার অন্যতম মহানাগরিক হিসাবে উপলব্ধি ছিল লেক গার্ডেনের উড়ালপুল।

তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই উড়ালপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। তিনি এই কথা সুব্রত মুখোপাধ্যায়ের বিষয়ে বাধ্য হয়েছিলেন বলতে যে আমি মুখ্যমন্ত্রী হয়ে যে কাজটি করতে পারিনি, সেই কাজ সুব্রত মুখোপাধ্যায় করতে পেরেছেন। এটাই ছিল মেয়র হওয়ার সুবাদে তার উপলব্ধি। তার সময়কালে কলকাতা পুরসভার কর্মসংস্কৃতি তে অমিল পরিবর্তন এনেছেন তিনিই। কলকাতার মেয়র হিসেবে অগণিত অবদান চিরস্থায়ী হয়ে থাকবে। কলকাতা পুরসভার ইতিহাসে তার নাম অমর হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *