আমাদের ভারত, ২৯ জুন: মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কোন জিহাদটা ঘোষণা করছেন, প্রশ্ন তুললেন বিজেপি’র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
বুধবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “ভারতের সমস্ত জনগোষ্ঠীর মধ্যে বাঙালি হিন্দু (ব্রাহ্মণ থেকে শূদ্র) বাঙালি মুসলমানের হাতে যত নির্যাতিত হয়েছে তেমন আর কেউ হয়নি। সোয়া কোটি হিন্দু পূর্ববাংলা থেকে বিতাড়িত, খুন-ধর্ষণের কোনো হিসেব নেই। এই কথা না জেনে (অজ্ঞতা) বা জেনে(ন্যাকামি) বাঙালি হিন্দু প্রেমের বাণী চালিয়ে যায়।”
অরিজিৎ সরকারের টুইটারে প্রশ্ন করেছেন, ‘২১ এ জুলাই মমতা দেবী ‘জিহাদ’ ঘোষণা করার দাবি জানিয়েছেন। শব্দচয়ন কি ইঙ্গিতপূর্ণ? এর উত্তরে তথাগতবাবু ওপরের কথাগুলো ছাড়া লিখেছেন, “জিহাদ দু’রকমের হয়। ’বড়’ জিহাদ (জিহাদ-উল-আকবর), সেটা নাকি মানুষের মনের মধ্যে সু- আর কু-র মধ্যে লড়াই। আর অন্যটা ‘ছোট’ জিহাদ (জিহাদ-উল-আসগর), বিধর্মীদের বিরুদ্ধে মুসলমানদের লড়াই, সেটা আমরা সবাই জানি। তা’ একুশে জুলাই মমতা বিজেপির বিরুদ্ধে কোন জিহাদটা ঘোষণা করছেন?”

