পারিবারিক অশান্তির জেরে গোপীবল্লভপুরে স্ত্রীর কি অবস্থা করলো স্বামী?

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ অক্টোবর: পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রীকে লাঠি পেটা করে খুন করল স্বামী। ঘটনায় চাঞ্চল্য গোপীবল্লভপুরের স্বর্গছিঁড়া গ্রামে। পুলিশ সুত্রে খবর, মৃত মহিলার নাম সাকরো মুর্মু। অভিযুক্ত স্বামীর নাম লগেন মুর্মু।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর ঝড়গার মধ্যে নিজের স্ত্রীকে লাঠিপেটা করেন লগেন মুর্মু। ঘটনায় মৃত্যু হয় লগেনের স্ত্রী সাকরো মুর্মুর। পরে রবিবার সকালে খবর পেয়ে পুলিশ স্বর্গছিঁড়া গ্রাম থেকে মহিলার মৃতদেহ সংগ্রহ করার পাশাপাশি অভিযুক্ত লগেন মুর্মুকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *