শেষ দিন বিভিন্ন দলের নির্বাচনী প্রচারে সরগরম পশ্চিম মেদিনীপুর

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: আজ শুক্রবার মেদিনীপুর পৌরসভার নির্বাচনী প্রচারের শেষ দিনে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী  বিকেল পাঁচটায় রাজনৈতিক দল গুলির প্রচার শেষ হয়েছে। শেষ দিনের প্রচারে পিছিয়ে থাকেনি কোনও দলের প্রার্থীরা। নির্দল প্রার্থীরাও প্রচারের ময়দানে ঝড় তোলেন। মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে ছিলেন বিধায়িক জুন মালিয়া, জেলা সভাপতি সুজয় হাজরা সহ দলের অন্যান্য বিধায়করা। একইভাবে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও অভিনেত্রী পায়েল। মেদিনীপুরের বিভিন্ন ওয়ার্ডের নির্দল প্রার্থীরাও পিছিয়ে ছিলেন না। শেষদিনে সুসজ্জিত মিছিল করে প্রচারে সাড়া ফেলেন তারা। 

মেদিনীপুরের সাংসদ  দিলীপ ঘোষ মেদিনীপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের প্রার্থী মিলন মাইতি, ২১ নং ওয়ার্ডের প্রার্থী বিশ্বজিৎ পট্টনায়ক, ৫ নং ওয়ার্ডের প্রার্থী আশীর্বাদ ভৌমিক সহ অন্যান্য প্রার্থীদের সমর্থনে প্রচার ও রোডশো করেন।

প্রচারের শেষ দিনে খড়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচার করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত। খড়্গপুরের ৩৩ নং ওয়ার্ডে যুযুধান দুই প্রতিদ্বন্দ্বী বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় এবং রাজনীতিক জহর পালের সমর্থনে দুই দলের দুটি প্রচার মিছিল হয়। প্রচার পর্ব শেষ হওয়ার পর আগামী ২৭ ফেব্রুয়ারি হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভার নির্বাচন। সাতটি পৌরসভার জন্য প্রার্থী রয়েছেন ১০৯ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *