জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট:
খেলা হবে দিবসে মেদিনীপুর জেলা তৃণমূলে সাংগঠনিক রদবদল হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সংগঠন ভেঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলা এবং মেদিনীপুর সাংগঠনিক জেলাতে পরিণত করা হয়েছে। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন আশীষ হুদাইত এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে সুজয় হাজরাকে। মেদিনীপুরের যুব সভাপতি হয়েছেন সন্দীপ সিংহ এবং চেয়ারম্যান পদে দীনেন রায়কেই বহাল রাখা হয়েছে।
অন্যদিকে, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি পদে আশীষ হুদাইত নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান করা হয়েছে অমল পন্ডাকে। পাশাপাশি যুব সভাপতি করা হয়েছে দিপালী সিংকে। মেদিনীপুরের সহ-সভাপতি রাখা হয়েছে বিশ্বনাথ পান্ডবকেই। এতদিন অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি ছিলেন অজিত মাইতি। বর্তমানে তিনি পিংলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক।

