কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হলে পশ্চিম মেদিনীপুরে ২০টি গ্রাম পঞ্চায়েত সহ আরও ৩০টি বোর্ড গঠন করবে বিজেপি, দাবি জেলা সভাপতির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন: পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপির বহু প্রার্থীকে তৃণমূলের পক্ষ থেকে জোর করে মনোনয়ন পত্র প্রত্যাহার করানো হয়েছে বলে অভিযোগ। আজ এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, লোকসভা ও বিধানসভা ভোটে বিজেপি যেসব বুথে জয়ী হয়েছে বা এগিয়ে ছিল এমন বহু এলাকায় তারা এবারে হয় প্রার্থী দিতে পারেনি, নয় মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে।

গতবারে বিজেপি এই জেলায় ২০টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল, সেগুলি কি ধরে রাখতে পারবেন? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি জানান, সেগুলি ধরে রাখার পাশাপাশি আরো ৩০ টি বোর্ড তারা গঠন করতে পারবেন, যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *