মণিপুরের ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল লিগ্যাল সেলের ডাকে মিছিল আইনজীবীদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: আজ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের ডাকে মণিপুর ও হরিয়ানায় মা বোনেদের প্রকাশ্যে নগ্ন করে ঘোরানো এবং ধর্ষণের প্রতিবাদে এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের নিরবতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আইনজীবীদের বিরাট প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলটি মেদিনীপুর জর্জ কোর্ট থেকে বেরিয়ে কেরাণীতলা পর্যন্ত মেদিনীপুরের রাজপথ অতিক্রম করে।

মিছিল শেষে কেরাণীতলার চকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন সরকারি আইনজীবী রাজকুমার দাস, সুকুমার কুমার পড়িয়া, আইনজীবী মৃণাল চৌধুরী, জেলা পরিষদের সদস্য তথা আইনজীবী অধ্যাপিকা অগুণা মাহাত, সভাপতি গৌতম মল্লিক সহ অন্যান্য আইনজীবীরা। মিছিলে মহিলা আইনজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক বক্তাই মণিপুর ও বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সভাপতি গৌতমবাবু বলেন, যাদের ভারত মাতা কি জয় বলতে শুনি তাদের হাতে এই ভারতের মায়েদের নিরাপত্তা নেই। এটা দেশের লজ্জা। এই সরকারের এক মিনিটও ক্ষমতায় থাকা উচিৎ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *