সুরক্ষা কবচ নিয়ে কর্মসূচি ঘোষণা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: সুরক্ষা কবজ কর্মসূচি নিয়ে এবার গ্রামে গ্রামে ঝাঁপিয়ে পড়তে চলেছেন তৃণমূলের নেতা কর্মীরা। মঙ্গলবার বিকেলে মেদিনীপুরে এক সাংবাদিক বৈঠকে দলের কো- অর্ডিনেটর অজিত মাইতি জানান, ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ৩৫০ জন নেতা কর্মী ঘুরিয়ে ফিরিয়ে গ্রামে গ্রামে যাবেন। রাত্রিবাস করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। গ্রামের মানুষের অভাব অভিযোগ শুনবেন। তাঁরা আরো কি আশা করছেন তা জানতে চাইবেন। মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবেন। দলের বিধায়ক, মন্ত্রী, সাংসদ থেকে সমস্ত স্তরের নেতারা এই কর্মসূচিতে অংশ নেবেন।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দিনেন রায়, মমতা ভুঁইঞা, পরেশ মুর্মু, অরূপ ধাড়া, দলের মেদিনীপুর সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা, ঘাটাল সাংগঠনিক সভাপতি আশীষ হুদাইত, দুই সাংগঠনিক যুব সভাপতি সৌরভ চক্রবর্তী, সন্দীপ সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *