স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ ফেব্রুয়ারি: যুবশ্রী বন্ধুদের চাকরি না দিলে সরকারকে স্বেচ্ছায় মৃত্যু বরণের অনুমতি দেওয়ার দাবি তুলে নদিয়া জেলা শাসক ও এক্সচেঞ্জ এমপ্লয়মেন্ট আধিকারিকের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ যুবশ্রী ব্যাঙ্ক কর্ম প্রার্থী সমিতি। যুবশ্রী ব্যাঙ্ক কর্মচারি সমিতির দাবি সরকারের দেওয়া প্রতিশ্রুতি সমস্ত বেকারদের যুবশ্রীর আওতায় এনে সেখান থেকে ক্যাটাগরিক্যালি চাকরির যে প্রতিশ্রুতি বিগত দিনের সরকার দিয়েছিল তা পূরণ করতে হবে। সমস্ত বাতিল হওয়া এনএক্সও বাতিল করতে হবে। পাশাপাশি বর্তমান বাজার অনুযায়ী দেড় হাজার টাকা নয় ভাতা বাড়াতে হবে। বন্ধ হয়ে যাওয়া ভাতা পুনরায় চালু করতে হবে। এই দাবি যদি সরকার পূরণ না করে তাহলে তাদের দাবি হয় যুবশ্রী বন্ধুদের চাকরি দিতে হবে না হলে স্বেচ্ছায় মৃত্যু বরণের অনুমতি দিতে হবে।

