পশ্চিমবঙ্গ আর বাঙালি হিন্দুদের মাতৃভূমি হবে না: তথাগত রায়

আমাদের ভারত, ২০ জুলাই: ফের পশ্চিমবঙ্গে হিন্দুদের সঙ্কট নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বুধবার তিনি টুইটারে লিখেছেন, “ভুল! পশ্চিমবঙ্গ থাকবে, কিন্তু এটি আর বাঙালি হিন্দুদের মাতৃভূমি হবে না যেটা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি যখন কল্পনা করেছিলেন। তখন তিনি হিন্দু বিধায়কদের রাজ্য তৈরি করতে রাজি করেছিলেন। এটা হবে ইসলামী বাংলাদেশের সম্প্রসারণ। ধীরে ধীরে উত্তর-পূর্বাঞ্চলও আক্রান্ত হবে।”

অপর একটি টুইটারে তিনি লিখেছেন, “ভারতকে ভারতীয় ইউনিয়ন এবং পাকিস্তানের মধ্যে বিভক্ত করা হয়েছিল। কারণ মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের নিজস্ব ‘জীবন পদ্ধতি’ আছে এবং তারা হিন্দু-অধ্যুষিত দেশে বাস করবে না। তাই তারা তাদের পাকিস্তান পেয়েছে এবং সে দেশ থেকে সমস্ত অমুসলিমকে তাড়িয়ে দিয়েছে। প্রশ্নঃ আপনি কি কেক পাবেন? সেটি খেতে পারবেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *