আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: বাকি চার রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। একমাস ধরে ২৯৪ টি আসনে আট দফায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। ভোট গননা হবে ২মে। যদিও অসমে ভোট হবে ৩ দফায় ও বাকি তিন রাজ্য কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট হবে ১ দফায়।
পশ্চিমবঙ্গে প্রথম দফায় ২৭ মার্চ ৩০ আসনে ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া-পার্ট১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-পার্ট ১, পূর্ব মেদিনীপুর-পার্ট১।
দ্বিতীয় দফায় ১ এপ্রিল ৩০ আসনে ভোট হবে বাঁকুড়া-পার্ট ২, পশ্চিম মেদিনীপুর-পার্ট ২, পূর্ব মেদিনীপুর-পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনায়-পার্ট ১।
তৃতীয় দফায় ভোট হবে ৬ এপ্রিল ৩১টি আসনে, হাওড়া-পার্ট ১, হুগলি-পার্ট ১, দক্ষিণ ২৪ পরগনায়-পার্ট ২,
চতুর্থ দফায় ৪৪ আসনের ১০ এপ্রিল ভোট হবে, হাওড়া-পার্ট ২, হুগলি-পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা-পার্ট ৩, আলিপুরদুয়ার, কোচবিহারে
পঞ্চম দফায় ৪৫ টি আসনে ১৭ এপ্রিল ভোট হবে, উত্তর ২৪ পরগনা-পার্ট ১, নদিয়া, পূর্ব বর্ধমান-পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান-পার্ট ১।
ষষ্ঠ দফায় ৪৩ আসনে ভোট হবে ২২ এপ্রিল,উত্তরদিনাজপুর, উত্তর ২৪ পরগনা-পার্ট ২, নদিয়া, পূর্ব বর্ধমান-পার্ট ২।
সপ্তম দফায় ৩৬ টি আসনে ২৬ এপ্রিল মালদা-১, মুর্শিদাবাদ-পার্ট ১,পশ্চিম বর্ধমান,দক্ষিণ কলকাতা,দক্ষিণ দিনাজপুরে।
অষ্টম দফায় ৩৫ টি আসনে ২৯এপ্রিল ভোট হবে মালদা-পার্ট ২, মুর্শিদাবাদ-পার্ট ২, বীরভূম, উত্তর কলকাতায়।
অন্য ৪ রাজ্যের সাথে পশ্চিমবঙ্গেও ভোট গননা হবে ২মে। এবার ভোট দানের সময় কমিশন আরো ১ ঘন্টা বাড়িয়েছে কমিশন। রাজ্যে মোট ১ লক্ষ ১ হাজার ৯১৬ টি বুথে ভোট গ্রহণ হবে এবার। ৩০.৬৫ শতাংশ বুথ এবার বেড়েছে। সব ভোটকেন্দ্র একতলায় হবে। সিসিটিভি নজরদারিতে থাকবে ভোটকেন্দ্রগুলি।
পশ্চিমবঙ্গের ভোটের বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন অজয় নায়েক। ৮ দফার ভোটে দুজন পুলিশী পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন, বিবেক দুবে ও মৃনাল কান্তি দাস। আয় ব্যয়ের পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন বি মুরলী কুমার।
কমিশন জানিয়েছে করোনা বিধি মেনে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। ভোটকর্মীদের টিকা করণ হবে। বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন
সর্বোচ্চ ৫ জন। প্রার্থীর সাথে ২ জন মনোনয়নপত্র জমা দিতে যেতে পারেন। প্রার্থীরা অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন। প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে তার তালিকা তৈরি হবে। রোড শোতে ৫টির বেশি গাড়ি থাকবে না। ইতিমধ্যেই স্পর্শকাতর বুথ চিহ্নিত হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে রাজ্যে।

