HS, Jhargram, গোলাপ ফুল দিয়ে ঝাড়গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার থেকে শুরু হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। ঝাড়গ্রাম জেলার ২৭টি পরীক্ষা কেন্দ্রে প্রায় ৯ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এদিন সকালেই ঝাড়গ্রাম শহরের ননীমালা বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর জন্য আয়োজন করা হয়। পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, জলের বোতল, কলম তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়।

গোলাপ ফুল তুলে দেন ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান শিউলি সিংহ, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনিকাঞ্চন পাত্র সহ সংগঠনের শিক্ষকরা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল ঝাড়গ্রাম শহর তৃণমূলের তিন নাম্বার ওয়ার্ড কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *