পশ্চিমবঙ্গের পুলিশ সংবিধান ভুলে গিয়েছে, সেই সংবিধান মনে করাতেই এসেছি: কোচবিহার থেকে হুঁশিয়ারি সুকান্তর

আমাদের ভারত, ২৮ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার পর মঙ্গলবার কোচবিহারে যান সুকান্ত মজুমদার। মঙ্গলবার সকালে কোচবিহারে পৌঁছে পুলিশের উদ্দেশ্যে তার হুংকার পুলিশকে সংবিধান শেখাতে এসেছি।

কোচবিহার স্টেশনে দাঁড়িয়েই বিজেপির রাজ্য সভাপতি বলেন, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর হামলা হচ্ছে। আর গ্রেপ্তার হচ্ছে বিজেপির লোকেরা। এটাই পারে পশ্চিমবঙ্গের পুলিশ। তাই পুলিশকে সংবিধান মনে করিয়ে দিতেই আমার এখানে আসা। পুলিশকে সংবিধান মনে করাবো আজ।”

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি তার কর্মসূচিতে কেউ বাধা সৃষ্টি করে তাও অতিক্রম করবেন তিনি, বাধা টপকে যাবেন।

কোচবিহার স্টেশন থেকে সোজা সাহেবগঞ্জের দলীয় কার্যালয়ে যান সুকান্ত। দক্ষিণ কালামাটি এলাকায় দলের আক্রান্ত নেতা কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক, মিহির গোস্বামী সহ বিজেপি কর্মীরা। আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের লোকজন একাধিক অভিযোগ জানান তাদের কাছে। প্রত্যেকের কথা তিনি মন দিয়ে শোনেন ও উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *