সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ জুন: ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের কাছে সুরক্ষিত জায়গা তাই চীন, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে উগ্রপন্থীরা এসে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। সন্ত্রাসবাদীরা পশ্চিমবঙ্গকে সুরক্ষিত মনে করে। বনগাঁয় বিজেপির সাংগঠনিক সম্মেলনে এসে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার দুপুর ১১টা নাগাদ বনগাঁ চাকদা রোড বিজেপির পার্টি অফিসে বিজেপির সাংগঠনিক সম্মেলনে যোগ দিতে আসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংগঠনিক জেলার বিভিন্ন কর্মীদের নিয়ে বৈঠক করেন। মূলত দলের পুরনো কর্মী ও সাংগাঠনিক জেলার নেতৃত্বগণ এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন। পুরনো কর্মীদের গুরুত্ব বৃদ্ধি ও সংগঠনকে মজবুত করতে এই বৈঠক আয়োজিত হয়। আজকের এই বৈঠকে দেখা যায়নি বনগাঁ মহাকুমার তিনজন বিধায়ক সহ সাংসদ শান্তনু ঠাকুরকে। গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া এবং বনগাঁর সাংসদ ছিলেন। শুধুমাত্র বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার ও নদিয়া জেলার হরিণঘাটার বিধায়ক অসীম সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কোভিড পরবর্তী সময়ে বিধায়করা মানুষের পাশে আছে সেই কারণেই তারা আসতে পারেননি। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর দিল্লিতে আছেন বলে জানতে পেরেছি।”

