পুজোর মুখে বাঁকুড়ায় দুঃস্থদের নতুন বস্ত্র দান পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ সেপ্টেম্বর: পুজোয় অভাবী ও দুঃস্থদের মুখে হাসি ফোটাতে একশো জন দুঃস্থের হাতে নতুন জামা কাপড় তুলে দিল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন।
সংগঠনের পক্ষ থেকে আজ জেলা প্রশাসন ভবন সংলগ্ন মাইনরিটি ভবনের সভাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান, পুজোর আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতেই এই আয়োজন।

অপরদিকে আজ বিকেলে বাঁকুড়া অনুশীলন সমিতির উদ্যোগে আজ এক অনুষ্ঠানে দুঃস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

সমিতির সম্পাদক প্রদীপ নাগ জানান, ইতিপূর্বে সমিতির পক্ষ থেকে বস্ত্রবিতরণ করা হয়।সম্প্রতি আমেরিকা প্রবাসী দুই বাঁকুড়ার সন্তান আরও কিছু বস্ত্র, সমিতির মাধ্যমে দুঃস্থদের হাতে তুলে দিতে আগ্ৰহ প্রকাশ করেন।সেই কারণে আজ দ্বিতীয় দফায় বস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *