পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গনে শুরু হল চৈত্রকালীন তাঁত বস্ত্র প্রর্দশনী ও মেলা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: সোমবার থেকে শুরু হল পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র বিভাগের অধীন হস্ত শিল্প তাঁত ও বস্ত্র শিল্প অধিকার এবং জেলা পরিষদের সহায়তায় চৈত্রকালীন তাঁত বস্ত্র প্রর্দশনী মেলা। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রাঙ্গনে এই মেলা শুরু হয়েছে। রাজ্যের মধ্যে এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলায় চৈত্রকালীন তাঁত মেলা শুরু হল। প্রতিবছর এই মেলা হয় দুর্গাপুজোর আগে। রাজ্যের তাঁত শিল্পকে বাঁচাতে এবং গ্ৰামীন এলাকার তন্তুজীবী মানুষদের অর্থ উপার্জন বৃদ্ধি করতে এই মেলার আয়োজন করা হয়েছে।

প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন মন্ত্রী মানস ভুঁইঞা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, শ্যামপদ পাত্র, সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের ক্ষুদ্র মাঝারি বস্ত্র শিল্প কর্মাধ্যক্ষ শৈবাল গিরি। প্রায় ১০০ টি স্টল এসেছে এই মেলায়। মেলা চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *