আমাদের ভারত, ২ মার্চ: চলতি বছরের ফেব্রুয়ারি ছিল এবং উষ্ণতম ফেব্রুয়ারি। সরস্বতী পুজো পেরোতেই বাংলায় তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। এরমধ্যেই দিল্লির মৌসুম ভাবেন জানালো এবারের গ্রীষ্মকাল জুড়েই দেশের বেশিরভাগ অংশেরস্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে গ্রীষ্মের এই প্রবল প্রকোপ থেকে মুক্ত থাকতে পারে শুধুমাত্র মধ্য ও দক্ষিণ ভারত।
উত্তর, উত্তর পূর্ব, পূর্ব পশ্চিম ভারতে এবারে অন্যবারের তুলনায় অনেক বেশি গরম পড়ার সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস বলছে মার্চ থেকে মে মাস পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। দেশের বেশিরভাগ অংশেই তাপমাত্রা বৃদ্ধি পেতে দেখা যাবে।
ছত্তিশগড়, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশের উপকূল ভাগে অনেকটাই বাড়বে তাপমাত্রা। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি, উত্তর প্রদেশ, ছত্তিশগড় ঝাড়খন্ড ওড়িশায় স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন।
গত কয়েক বছরের জানুয়ারি মাসের তাপমাত্রা বিশ্লেষণ করে মৌসম ভবন জানিয়েছে শেষ ছয় দশকের হিসেবে এবার শীত ছিল উষ্ণতম।

