“বিশ্ববিদ্যালয়ের ধারণাই তো আমরা ঔপনিবেশিকতা থেকে পেয়েছি“— ডঃ পবিত্র সরকার

আমাদের ভারত, কলকাতা, ২৭ ডিসেম্বর: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপাধিপ্রাপকদের পোষাকবিধি পরিমার্জনের প্রয়োজনীয়তা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোসের মন্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করলেন শিক্ষাবিদ ও প্রাক্তন উপাচার্য ডঃ পবিত্র সরকার।

পবিত্রবাবুর মতে, “এই ধরনের ছেলেমানুষি কথা শুনলে বোকা বোকা লাগে। এক দেশ থেকে অন্য দেশে সাংস্কৃতিক বিস্তার হয়। সাংস্কৃতিক মিশ্রণ হয়। এটা উপনিবেশের সঙ্গে হতেই পারে। ঔপনিবেশিকতা থেকেই আমরা গেঞ্জি পরা শিখেছি। উনি কি গেঞ্জিটা বাদ দেবেন? প্যান্ট-শার্ট কলোনির পোশাক। ঔপনিবেশিকতার উত্তরাধিকার বলে সেগুলো বাদ দেবেন? এদেশের শিক্ষা ব্যবস্থাও উপনিবেশিক শাসনের থেকে পাওয়া। তাহলে কি গোটা শিক্ষা ব্যবস্থাটাই বর্জনীয়? বিশ্ববিদ্যালয়ের ধারণাই তো আমরা ঔপনিবেশিকতা থেকে পেয়েছি। নতুন শিক্ষা ব্যবস্থা তো উপনিবেশের উত্তরাধিকার। সেগুলো তাহলে ছেড়ে নিতে হবে।

আমার সত্যি সত্যি এই ধরনের কথা শুনলে গায়ে সুড়সুড়ি লাগে। ইদানীং বিজেপি নেতাদের মুখে এই ধরনের আবোল-তাবোল সব কথাবার্তা আসছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *