সেনাদের বীরত্ব ও আত্মত্যাগে আমরা গর্বিত,— সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১৫ জানুয়ারি:
শনিবার সেনা দিবসে বার্তা দিলেন বিজেপি-র পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

টুইটারে তিনি লিখেছেন, “সেনা দিবসে দেশকে রক্ষা করা এবং জাতির জন্য তাঁদের সর্বস্ব উৎসর্গ করা প্রতিটি বীর হৃদয়কে শ্রদ্ধা জানাই। আপনাদের বীরত্ব ও আত্মত্যাগে আমরা গর্বিত। জয় হিন্দ।“

১৯৪৯ সালের আজকের দিনেই শেষ ব্রিটিশ কম্যান্ডার-ইন-চিফ জেনারেল ফ্রান্সিস বুচার লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পার হাতে ক্ষমতা হস্তান্তর করেন। কারিয়াপ্পান দেশের প্রথম সেনাপ্রধান। সেই থেকেই ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *