ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগ, ইতিহাস বিজড়িত বিপ্লবী পীঠস্থান লাল দিঘির পূর্ব পাড়ের কালীপুজোর জন্য বাঁধানো হলো শ্যাওড়া গাছের নিচ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: ১৯৩১- ১৯৩৩ সালে পরপর তিনজন অত্যাচারী জেলাশাসককে খুন করেছিলেন বিপ্লবীরা। শ্যাওড়া গাছে মা কালীর পুজো করে বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন কাজ করতে যেতেন। দেশ থেকে ব্রিটিশ শাসন ১৯৪৭-এ চলে গেলেও এখনও সেই গাছটিতে প্রতি বছর অমাবস্যার পরে মা কালীর পুজো হয়ে আসছে। মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের লালদিঘি পূর্বপাড়ের ঘটনা এটি।

ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই লালদিঘির পারে প্রায় দেড়শো বছরের পুরনো একটি শ্যাওড়া গাছের তলায় মা কালীর মূর্তি রেখে পুজো হয়ে আসছে প্রতিবছর। এলাকার হাজার খানেক মানুষ এই পুজোর সময় নিজেদের ব্যস্ত করে রাখেন পুজো করতে। তবে দীর্ঘ বহু বছর ধরে ঐতিহাসিক এই শ্যাওড়া গাছ সহ গাছ চত্বরটি সংস্কারহীন অবস্থায় পড়েছিল। ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে ভারতের ইতিহাস বিজড়িত বিপ্লবীদের পীঠস্থান এই লাল দিঘির পূর্ব পাড়ে কালীপুজোর জন্য শ্যাওড়া গাছের নিচ বাঁধিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়াও সংলগ্ন কিছুটা এলাকা ঢালাই করা হচ্ছে যাতে করে পুজো পার্বণে সুবিধা হয় মানুষজনদের।

ভারতের ইতিহাস রক্ষার্থে সৌরভ বসুর এ হেন প্রচেষ্টা আগামী প্রজন্মের কাছে আরেক ঐতিহাসিক নজির হয়ে থাকবে এমনটাই মত এলাকাবাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *