আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জুলাই: নিখোঁজ তারকা বিধায়কের সন্ধান চাই। এবার পোস্টার নয় ব্যানার ছাপিয়ে শহরের বেশ কয়েকটি এলাকাতে আবার খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় সন্ধান চাই বলে ব্যানার পড়ল। এই পোস্টার এবং ব্যানার দেখে এলাকার একশ্রেণির মানুষ বলছেন হ্যাঁ ঠিকই তো, ওই বিধায়কের তো কোনেও খবরই নেই। খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও দেখতে পাচ্ছি না উনাকে। পৌরসভা নির্বাচনের আগে আবার এই পোস্টার বিতর্ক খড়্গপুর শহরে। যদিও এই সম্বন্ধ্যে কিছু বলতে রাজি নন বিজেপি কর্মী সমর্থকরা।

জানা গেছে, গতকাল খড়্গপুরে এসে পৌঁছেছেন খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। তিনি বলেন, একশ্রেণির মানুষ রাজনীতি করার জন্য এসব করছেন। বিধানসভার অধিবেশনের জন্য তিনি কলকাতায় ছিলেন। এছাড়া যখন যিনি ফোন করেছেন সকলেরই ফোন ধরা হয়েছে। নিরুদ্দেশ হয়ে গেলে কেউ কখনো কি ফোন ধরে?

