গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর আত্মীয়দের জন্য উদ্বোধন হল প্রতীক্ষালয়

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ নভেম্বর: গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়দের সুবিধার কথা ভেবে হাসপাতাল চত্বরে উদ্বোধন হল প্রতিক্ষালয়। শুক্রবার প্রতিক্ষালয়টির উদ্বোধন করেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র, গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার বিদ্যুৎ পাতর সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা।

জানা গেছে, পঞ্চদশ কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে এই প্রতিক্ষালয়টি নির্মিত হয়েছে। যেখানে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়রা প্রয়োজন মতো সময় কাটাতে পারবেন। এবিষয়ে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ বিদ্যুৎ পাতর বলেন, রোগীর পরিবারদের দীর্ঘদিনের একটা দাবি ছিল। আজ সেটার উদ্বোধন হল। আজ থেকে রোগীর পরিবারের সদস্যরা এই পতিক্ষালয়ে বিশ্রাম নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *