“বাঙালিদের প্রাণের দাম কমে যাওয়া ৱ্যাগিং বেড়েছে,” মন্তব্য তথাগতের

আমাদের ভারত, ১৪ আগস্ট: বাঙালিদের প্রাণের দাম বড়ই কমে গেছে। এটিকেই ৱ্যাগিংবৃদ্ধির অন্যতম প্রধান কারণ বলে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “ৱ্যাগিং ব্যাপারটির ইতিহাস দীর্ঘ। একটু সংক্ষেপে নিবেদন করি। আজ থেকে ৬২ বছর আগে আমি যখন প্রথম বর্ষের ছাত্র হিসাবে শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমানে IIEST) পদার্পণ করি তখনও ৱ্যাগিং ছিল। তার মধ্যে ওই বয়সের ছেলেসুলভ কিছু মোটাগোছের রসিকতা ছিল, কিন্তু কোনও পৈশাচিকতা ছিল না। যেমন, বেশ কিছু ছেলেকে উবু হয়ে কোরাস গাইতে বলা হয়েছিল, “- – -দের কাপড় রাখা দায়, মরি হায় হায় হয়।

তার পরে ৱ্যাগিংএর মধ্যে পৈশাচিকতা ঢুকেছে। এতে আশ্চর্যের কিছু নেই। এর কারণ, বাঙালিদের প্রাণের দাম বড়ই কমে গেছে। এর সূত্রপাত সম্ভবত হয়েছিল ১৯৪৬ সালের Great Calcutta Killings-এর সময়, তারপর নকশাল, সিপিএম, সিপিএমের মেধাবী ছাত্রীর দল, সবাই নিজের নিজের অবদান রেখে গেছে। এরই ফলে যাদবপুরের হতভাগ্য ছাত্র স্বপ্নদীপ আর হাড়োয়ার তৃণমূল নেতা সাহেব আলীর প্রাণ গেল। আরো কত গেছে, কত যাবে… আমার কি দরকার, আমার পরিবার ঠিক থাকলেই তো হল!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *