কাজের দাবিতে জলপাইগুড়িতে বিডিও অফিসের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ ভিপিআরপি মহিলাদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ জুন: প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু কাজ দেওয়া হচ্ছে না জলপাইগুড়ি ভিপিআরপি (ভিলেজ প্রভারর্টি রিডাকশন প্ল্যান) মহিলাদের বলে অভিযোগ। একাধিক দফতরে কাজের দাবি তুলে ধরলেও কাজ হয়নি, বাধ্য হয়ে মঙ্গলবার সদর বিডিও অফিসের মূল গেটে তালা দিয়ে আন্দোলনে সামিল হলেন ভিপিআরপি মহিলারা। যদিও সদর বিডিও দফতরের দাবি, জেলা প্রশাসনের নির্দেশে প্রশিক্ষণ দেওয়া হয় মহিলাদের। তাদের দিয়ে কাজ করাতে হবে এরকম সবুজ সঙ্কেত আসেনি।

জলপাইগুড়ি সদর ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৪০০ জন ভিপিআরপি আছেন। বিডিও অফিস থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, এক মাস গত বছর সেপ্টেম্বর মাসে। মহিলাদের দাবি, মোবাইলের মাধ্যমে অন লাইনে কাজ করতে হবে। এই কারণে গ্রামের মহিলারা ঋণ করে ও অনেক কষ্ট করে মোবাইল কিনেছিলেন। প্রশিক্ষণ শেষ হয়েছে কয়েক মাস হয়ে গেলেও এখন কাজ দেওয়া হয়নি বলে দাবি। কাজ না পেয়ে ঋণ করে মোবাইল কিনে বিপাকে পড়েছেন স্থানীয়রা। এদিন রাজবাড়ির পাড়ার সদর বিডিও অফিসে জমায়েত হয় ভিপিআরপি মহিলারা। অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে, সেখানে বিক্ষোভে সামিল হলেন মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ ছিলেন।

ভিপিআরপি ঝুমা দাস দত্ত বলেন, “আট মাস হয়ে গেল কাজ পাচ্ছি না। একাধিক বার আন্দোলন করেও কাজ হয়নি। মোবাইল কিনতে বাধ্য করা হয়েছিল। গরিব মহিলারা মোবাইল কিনেছিলেন। এখন বেতন ও কাজ কোনোটাই দেওয়া হচ্ছে না। যতক্ষণ সমস্যার সমাধান না হবে ততদিন আন্দোলন চলবে।”

এদিকে সদর বিডিও অফিস সুত্রে জানানো হয় জেলা প্রশাসনের নির্দেশে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মহিলাদের। কাজ কিভাবে পাবেন মহিলারা, বিডিও অফিস থেকে কাজ দেওয়া হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *