“ভোটের আগেই ভোট, অভিষেকের অভিনব কর্মসূচিতে ধরাশায়ী বিরোধীরা,” বললেন মন্ত্রী মানস ভুঁইঞা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির “তৃণমূলের নব জোয়ার” কর্মসূচিকে সফল করতে
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নেতা, বিধায়দের নিয়ে মেদিনীপুরে বৈঠকে বসেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা। উপস্থিত ছিলেন জেলা কো- অর্ডিনেটর অজিত মাইতি, জেলা সংগঠনিক সভাপতি সুজয় হাজরা, আশিস হুদাইত, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক হুমায়ুন কবির।

বৈঠক শেষে মানসবাবু জানান, যাঁরা অভিযোগ করছিলেন যে, তৃণমূল ভোট করতে চায় না, সুষ্ঠু নির্বাচন করতে চায় না, তারা এখন বাকরুদ্ধ হয়ে গেছেন। কথা বলতে পারছেন না। ভোটের আগে ভোট? সেটা কি? অভিনব চিন্তাধারা। অভিষেক ব্যানার্জি মানুষের কাছে মানুষের পছন্দকে নিয়ে যাচ্ছেন। এরপরই তিনি জানান, আর বিজেপি কি করছে? মানুষের অধিকার লুট করছে। আবাস যোজনা, সড়ক যোজনা, একশো দিনের মজুরি, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা লুট করেছে। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *