সাথী দাস, পুরুলিয়া, ২৬ জুন: শান্তি পূর্ণ ভোট গ্রহণ চলছে। তিন প্রার্থী একসঙ্গে খোস গল্প করলেন ঘন্টার পর ঘন্টা। কংগ্রেসের মিঠুন কান্দু, তৃণমূলের জগন্নাথ রজক এবং বিজেপির পরেশ চন্দ্র দাসকে এক সঙ্গেই দেখা গিয়েছে ঝালদা হাই স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে। ভোটাররা উৎসাহের সঙ্গে ভোট দানে অংশ নেন। দুপুর পর্যন্ত এই চিত্রই প্রমাণ করে যে ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণ ভাবে। সেই কথাই বললেন নির্বাচনী পর্যবেক্ষক ঋষিকেশ মুদি।
একবার দেখে নেওয়া যাক ঝালদা পুরসভার চিত্র:
ঝালদা ২ ওয়ার্ডে মোট ভোটার- ১৩৭৯ ,
পুরুষ – ৬৮৩ , মহিলা – ৬৯৫
২৭ ফেব্রুয়ারি ভোট হয় পুরসভার এই ওয়ার্ডেও। তখনই নজর কেড়েছিল ঝালদা পৌরসভার এই ওয়ার্ড। এখানে পুরভোটের ময়দানে কংগ্রেসের প্রার্থী ছিলেন কাকা তপন কান্দু। বিপরীতে ছিলেন তৃণমূল প্রার্থী ভাইপো দীপক কান্দু। সেবার ১২৭ ভোটে জিতেছিলেন তপন। দুষ্কৃতীরা তপনকে গুলি করে হত্যা করায় এখানে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ঝালদা পুরসভা:
গতবারের ফলাফল-
মোট ওয়ার্ড –
তৃণমূল ৫
কংগ্রেস ৫
নির্দল ২
২ নম্বর ওয়ার্ডের ফলাফল
কংগ্রেস, তপন কান্দু – ৬০১
তৃণমূল, দীপক কান্দু – ৪৭৪
বিজেপি, পরেশ চন্দ্র দাস – ২৪
ফরওয়ার্ড, ব্লক মনোজ খটিক – ২৫
আজসু, আশীষ সরকার – ৬১
তপন কান্দু ১২৭ ভোটে নির্বাচিত হয়েছিলেন।
ফলাফলের পরে এবং বোর্ড গঠনের আগে ১৩ মার্চ তপন কান্দু খুন হন। সেই কারণে উপনির্বাচন হচ্ছে।

