অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ নভেম্বর: সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচনের আগে সমস্ত বুথে বুথে নতুন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদন, সংশোধন, নাম পরিবর্তন থেকে শুরু করে ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত কাজ শুরু হবে ১৫ নভেম্বর থেকে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত প্রতিটি বুথে এই পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও শনিবার ও রবিবারও সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পরিষেবা পাবে সাধারণ মানুষ। সাধারণ জনগণের সমস্যার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন স্কিম, কোন যুবকের ১৭ বছর পেরিয়ে গেলেই এবছর নতুন ভোটার তালিকার জন্য আবেদন করতে পারবে। আজ ঝাড়গ্রামের জেলাশাসকের কার্যালয়ে ট্যাবলো উদ্বোধন করে এই কর্মসূচির সূচনা করলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনিল আগারওয়াল সহ প্রশাসনিক
আধিকারিকরা।
জেলাশাসক এবিষয়ে ঝাড়গ্রামের প্রাণকেন্দ্রে পথসভাও করেন। সমস্ত আইসিডিএস কর্মীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দেন তিনি।

