সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ মার্চ: কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যে বিজেপি, হাবড়াতে ও বিজেপি সরকার। এই এলাকার বেশির ভাগ
লোক পূর্ববঙ্গের, আমিও পূর্ব বঙ্গের লোক এরা যে
জ্বালা ভোগ করেছে, আমিও তা বুঝি, আমার
পরিবারে লোকও তা বোঝে। হাবড়ার উন্নয়ন হবে,
চালচোর, খাদ্য চোরদের যোগ্য জবাব হাবড়ার মানুষ
দেবে। উত্তর ২৪ পরগনার হাবড়ায় নিজের বিধানসভা কেন্দ্রে প্রচার করতে এসে এমনই বললেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা।

শুক্রবার হাবড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে কর্মিসভা করে শুরু করেন ভোট প্রাচার।বৃহস্পতিবার যে শতাধিক
কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির তাতেঅনেক কেন্দ্রে চমকপ্রদ হয়ে উঠেছে।তার মধ্যে অন্যতম উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া।হাবড়া বিধানসভার বিদায়ী বিধায়ক খাদ্যমন্ত্রী
জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুলসিনহাকে প্রার্থী করল বিজেপি। উনিশের লোকসভা ভোটে
বারাসত কেন্দ্রে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার
হ্যাটট্রিক করলেও হাবড়া
বিধানসভায় প্রায় বিশ হাজার ভোটে পিছিয়ে ছিল
তৃণমূল। তাই একুশের ভোটে এই কেন্দ্রকে উর্বর মনে করছে
গেরুয়া শিবির। ওজনদার নেতা দাঁড়ালে
তার বিরুদ্ধে জয় সম্ভব বলেই মত বিজেপির অনেক
নেতার। তাই রাহুলকে লড়তে পাঠাল দল। এদিন রাহুল সিনহা কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকা ঘোরেন। বৃদ্ধজনেদের আশীর্বাদ নিতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। তিনি বলেন চাল চোর, ত্রিপল চোরদের হাবড়া থেকে তাড়াতেই ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে হবে।

