পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারি রঘুনাথপুরে

সাথী দাস, পুরুলিয়া, ২০ মার্চ: পানীয় জল ও বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিলেন রঘুনাথপুরের জয়চন্ডী গ্রামের বাসিন্দারা। ভোট গ্রহণের মুখে ভোটারদের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে স্থানীয় রাজনৈতিক দলগুলি। পুরুলিয়া রঘুনাথপুর বিধানসভার জয়চন্ডী পাহাড় রেল স্টেশন সংলগ্ন জয়চন্ডী গ্রামে পানীয় জল ও এলাকায় পাকা রাস্তার দাবি ছিল বাসিন্দাদের। সমস্যা নিয়ে বার বার স্থানীয় জন প্রতিনিধি থেকে প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও কাজ হয়নি। শুধু মিলেছে প্রতিশ্রুতি। এই অবস্থায়  আসন্ন বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকেই হাতিয়ার করে রাজনৈতিক দলের নেতাদের ‘উপযুক্ত শিক্ষা’ দিতে ভোটে অংশ না নেওয়ার ডাক দিলেন গ্রামের সব স্তরের বাসিন্দারা। এদিন গ্রামের দেওয়ালে, হাতে প্ল্যাকার্ডে ‘ভোট বয়কট’ লিখে বিক্ষোভ দেখান তাঁরা।

গ্রামবাসীর অভিযোগ, বারবার জনপ্রতিনিধিকে জানানো সত্বেও জার্মান প্রকল্পের জল ও রাস্তার সমস্যার সমাধান হয়নি এই গ্রামে। গ্রামবাসীরা সাফ জানিয়ে দিয়েছেন, আগে রাস্তা চাই পরে ভোট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *