ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্ৰীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “সামাজিক ন্যায় সপ্তাহ” উদযাপন হলো‌ শহরের ১ নং মন্ডলের‌ অন্তর্গত ১১ নম্বর শক্তিকেন্দ্রে। এই অনুষ্ঠানকে সামনে রেখে গ্ৰীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে প্রায় শতাধিক কর্মী ‌এবং সাধারণ মানুষ রক্তদান করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক তপন ভূঁইয়া, মন্ডল সভাপতি দেবাশীষ দাস, শক্তি কেন্দ্র প্রমুখ সৌরভ দাস, যুব মোর্চার সভাপতি বিনোদ হাতি সহ মন্ডল ও শক্তি কেন্দ্রের অন্যান্য কার্যকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *