পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনে স্বেচ্ছায় রক্তদান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো মেদিনীপুর জেলা পুলিশ লাইনে। পুলিশ যে শুধু লাঠি হাতে বা বন্দুক হাতে সবসময় আইনশৃঙ্খলা রক্ষায় ব্যস্ত থাকে তা নয়, তারাও সমাজের অঙ্গ। নানান সামাজিক কাজে নিজেদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা। আজ সেই লাঠিধারী, বন্দুক হাতের পুলিশ সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান কর্মসূচিতে যোগদান করেন। এদিনের এই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক ব্যক্তি রক্তদান করেন।

প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান তথা জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, ওয়েলফেয়ার কমিটির রাজ্য সম্পাদক বিজিতাশ্ব রাউৎ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সেখ আব্দুল মাবুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *