পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: আজ মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগর উন্নয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মতিথি অনুষ্ঠান সাড়ম্বরে পালন করা হয় নানা ধরনের সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে। সকালে এলাকাবাসীদেরকে নিয়ে পদযাত্রা এবং স্বামীজির জীবন দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাছাড়াও এই উপলক্ষে শতাধিক শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিবেকানন্দ নগর পার্কে।

উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশন মেদিনীপুর শাখার সহ অধ্যক্ষ স্বামী মায়াধিশা নন্দজী মহারাজ, কাউন্সিলর সৌরভ বসু, মুরলী মোহন মান্না, গৌতম ডোগরা, অধ্যাপক অজিত বেরা, মহেশ্বর সরকার, লক্ষীকান্ত মন্ডল, তরুণ রায়, ডা: সুশীল পড়িয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


