বুধবার মেদিনীপুরে ভার্চুয়াল শহিদ স্মরণ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জুলাই: ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শহিদদের শ্রদ্ধা জানাবেন তৃণমূল কর্মী সমর্থকরা। জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে স্টেট গভর্নমেন্ট ফেডারেশন হলের বাইরে তৈরি করা প্যান্ডেলে জায়েন্ট স্ক্রিন বসিয়ে ২১ জুলাই ভার্চুয়াল শহিদ দিবস পালন করবেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলার সমস্ত বিধায়ক ও দলীয় নেতা কর্মীরা।

জেলা সভাপতি জানান, কোভিড বিধি মেনে ৫০ জনের বেশি থাকবে না এই ভার্চুয়াল সভাতে। এছাড়াও জেলার বিভিন্ন ব্লকে শহিদ দিবস পালিত হবে। কর্মীরা টিভি স্ক্রিনে দেখবেন ও মাইক সম্প্রচারে শুনবেন দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *