স্বনির্ভর গোষ্ঠীর টাকা আত্মসাতের অভিযোগে জোরদার আন্দোলন পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ২৫ জুলাই: টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তুলে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংঘ নেত্রী, কমিউনিটি সার্ভিস প্রভাইডার এবং বোর্ড অফ ডিরেক্টরস পরিবর্তনের দাবিতে আন্দোলন করলেন মহিলা সমিতির সদস্যরা। বলরামপুর ব্লকের বেলা গ্রাম পঞ্চায়েতের ওই মহিলা সদস্যরা আন্দোলন করলেন।

সংঘ নেত্রীদের ৩৩ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রুপের মহিলাদের সাথে সমন্বয় না রাখা সহ একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রকল্প আধিকারিকের দ্বারস্থ হলেন ‘পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি’র শ্রমজীবী মহিলা সমিতির সদস্যরা।

মঙ্গলবার পুরুলিয়া রেল স্টেশন থেকে তাঁরা মিছিল করে পুরুলিয়া জেলা শাসকের দফতরের মূল গেটের সামনে অবস্থান করেন। পরে জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকের কাছে একটি অভিযোগ জানান তাঁরা। দাবি খতিয়ে দেখা এবং তদন্তের আশ্বাস মৌখিকভাবে পেয়ে বাড়ি মুখো হন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *