রাজ্যে মাত্রা ছাড়াচ্ছে ভোট পরবর্তী হিংসা, রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ৪ মে:
ভোটের ফল প্রকাশের পর থেকেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা থেকে রাজনৈতিক হিংসার খবর এসেছে। শুধু বিজেপি নয়, অন্যান্য দলের কর্মীদের মৃত্যুর খবর সামনে এসেছে। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। পুলিশ দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।

এবার রাজ্যে হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপালকে ফোন করলেন নরেন্দ্র মোদী। বিজেপি কর্মীদের সবক শেখানোর জন্য ভোট পরবর্তী হিংসা ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ না করার অভিযোগ আনা হচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। রাজনৈতিক কর্মীদের খুন, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছে। এ বার সেই বিষয়েই উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনকরকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার টুইটে সে কথা জানিয়েছেন রাজ্যপাল।

এ দিন টুইটারে রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আগেই এই ইস্যুতে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলতে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। রাজ্যপাল জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে অশান্তি, হিংসা, লুঠপাটের বর্ণনাও দিয়েছেন। বিধানসভা ভোটে ধাক্কা খেলেও প্রধানমন্ত্রী যে পাশে রয়েছেন, প্রধানমন্ত্রীর ফোন থেকেই তা নিশ্চিত বলে দাবি বিজেপি নেতা কর্মীদের।
https://twitter.com/jdhankhar1/status/1389496563916025857?s=19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *