পানীয় জলের দাবিতে ৯ নং রাজ্য সড়ক অবরোধ গোপবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ এপ্রিল: এলাকার পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে পথ অবরোধে সামিল হলেন এলাকার সাধারণ মানুষ।কলসি, বালতি সহ বিভিন্ন জলের পাত্র ৯ নম্বর রাজ্য সড়কের উপর রেখে পথ অবরোধ করলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের কাকরিডাহি গ্রামের মানুষ।

স্থানীয় সুত্রে জানাগেছে, কাকরিডাহি গ্রামের একটি বিস্তির্ণ এলাকার মানুষ পানীয় জলের জন্য নির্ভর করেন গ্রামের একটি সোলার চালিত পাম্পের উপর। কিন্তু দীর্ঘদিন ধরে সেই সোলার পাম্পটি বিকল হয়ে পড়েছে। অভিযোগ, বার বার স্থানীয় প্রশাসনকে জানিয়ে পানীয় জলের পাম্প সারাইয়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এলাকায় বিকল্প পানীয় জলের ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে বেশ কিছুটা দূরে কৃষিজমিতে চলা ধান চাষের জন্য ব্যবহৃত পাম্প থেকে জল এনে কাজ চালাতে হচ্ছে। এই পরিস্থিতিতে কাকরিডাহি গ্রামের সাধারণ মানুষ একপ্রকার অসহায় হয়ে বুধবার গোপীবল্লভপুর থেকে নয়াগ্ৰাম গামী ৯ নম্বর রাজ্য সড়কের উপর বড়ামচাটি চকে অবরোধ শুরু করেন।

খবর পেয়ে গোপীবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে এএসআই স্বদেশ প্রামাণিক, ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রকে ফোন করেন। অবশেষে বিডিও একদিনের মধ্যে এলাকার পানীয় জলের স্থায়ী সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলেন গ্রামের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *