অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ সেপ্টেম্বর: আবাস যোজনার দুর্নীতির অভিযোগ বিডিওর বিরুদ্ধে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের নোটা গ্রাম পঞ্চায়েত কার্যালয় তালা বন্ধ করে রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা। বৃহস্পতিবার ১১ টা থেকে গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত অফিস ঘিরে তালা ঝুলিয়ে দেয়। এরপরেই রাস্তা অবরোধও করেন গ্রামবাসীরা। পঞ্চায়েত অফিসে তালা বন্ধের খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছান বেলিয়াবেড়া থানার পুলিশ।

গ্রামবাসীদের অভিযোগ, বাংলা আবাস যোজনার নাম থাকলেও যারা প্রকৃত গরিব মানুষ তারা ঘর পাচ্ছেন না। অথচ যাদের বড় বড় পাকা বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে। এই অভিযোগ তুলে গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয়। এবং পরবর্তী কালে তারা রাস্তাও অবরোধ করেন। ১১টা থেকে সাড়ে ৩:৩০ পর্যন্ত তালা বন্ধ থাকে নোটা পঞ্চায়েত অফিস ভেতরে আটক ছিলেন নোডাল অফিসার দেবদত্য বারিক, নির্মাণ সহায়ক অমিত পাত্র, জিবিকা সেবক লোকেশ দে, দেবদুতি সাউ, কৃষ্ণ বাগ, ডাটা এন্ট্রি অপারেটর আনন্দ শিং, পিয়ন সুরেন হাঁসদারা।অবশেশে বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষের আশ্বাসে প্রায় ৪ ঘণ্টা পরে খোলা হয় তালা।

