সাথী দাস, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারি: “নলকূপ গ্রামের নেতাদের বাড়িতে তাই, পানীয় জলের সমস্যায় ভুগছি”, এই অভিযোগ তুলে পথ অবরোধ করলেন ঝালদা ২ ব্লকের হীরাপুর-আদারডি গ্রাম পঞ্চায়েতের হড়বহ গ্রামের মহিলারা জল রাখার পাত্র, কলসি, বালতি নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান। বিক্ষোভরত প্রতিমা মাহাতো ও অঞ্জনা মাহাতো জানান, “সরকারি নলকূপ থাকলেও সেগুলি গ্রামের নেতাদের বাড়িতে তাই, আমরা পানীয়জলের সমস্যায় ভুগছি। প্রশাসনকে বার বার বলেও তারা কোনো কর্ণপাত না করে আজ আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি।”

অবরোধ চলে সকাল ৬টা থেকে টানা ৬ ঘণ্টা। অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচলে ব্যাহত হয়। খবর পেয়ে ঝালদা-২ ব্লকের বিডিও ঘটনাস্থলে পৌঁছান। তিনি অবরোধকারিদের সঙ্গে বসে সমস্যার কথা শোনেন। বিডিও গ্রামবাসীদের আশ্বাস দেন যে ১৫ দিনের মধ্যে পানীয় জলের ব্যবস্থা করা হবে। সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।


