নিম্নমানের কাজের অভিযোগে পুরুলিয়া ২ ব্লকের পিঁড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ রাস্তায় নেমে প্রতিবাদ গ্রামবাসীদের

সাথী দাস, পুরুলিয়া, ২৩ ডিসেম্বর: নিম্নমানের কাজের অভিযোগ করে গ্রামবাসীর সঙ্গে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। ঘটনাটি পুরুলিয়া ২ ব্লকের পিঁড়রা গ্রাম পঞ্চায়েতের পলাশকলা গ্রামের কাছে। রাস্তায় বসে বিক্ষোভ দেখান প্রধান অশোক মাহাতো। প্রধানমন্ত্রী গ্রামসড়ক যোজনায় ওই ব্লকের অর্জুনজোড়া থেকে ডিয়ার পার্ক পর্যন্ত মোট ১৫ কিলোমিটার রাস্তা সংস্কার হচ্ছে।

গ্রামবাসীদের অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা সংস্কার করা হচ্ছে। রীতিমতো রাতারাতি কাজ করা হচ্ছে বলে সন্দেহ গ্রামবাসীর। তাঁরা এর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঠিকা সংস্থার ইঞ্জিনিয়ারকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান তাঁরা। গ্রামবাসীরা অবিলম্বে ঠিকা সংস্থার বিরুদ্ধে তদন্তের দাবি করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বিষয়টি নিয়ে সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *