চন্দ্রকোনার খেজুরবনি গ্রামে রাস্তা কেটে বিক্ষোভ গ্রামবাসীদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: গ্রামে ঢোকার প্রধান রাস্তা কেটে বিক্ষোভের শামিল গ্রামেরই বাসিন্দারা! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের খেজুরবনি গ্রামে।

গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের ভেতরে গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তার ওপর জোর করে পাঁচিল তুলেছে ওই গ্রামেরই ২ বাসিন্দা। সেই প্রাচীর তৈরির ফলে বন্ধ হয়ে যায় বেশ কিছু গ্রামবাসীদের যাতায়াতের রাস্তাটি। যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ওই গ্রামের বাসিন্দাদের‌। বারবার পুলিশ-প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত এবং বিডিও সহ একাধিক সরকারি আধিকারিকদের লিখিতভাবে রাস্তা খুলে দেওয়ার আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। অবশেষে প্রশাসনের কোনও হস্তক্ষেপ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের মানুষজন।

আজ গ্রামে ঢোকার প্রধান ও গুরুত্বপূর্ণ রাস্তা কেটে বিক্ষভে সামিল হন ওই গ্রামের মানুষজনরা। গ্রামের সাধারণ মানুষজনের দাবি, এই বিষয়ে প্রশাসন যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে এই থেকেও বড়ো আন্দোলন করবে তারা। সামনেই পঞ্চায়েত ভোট, ভোটের আগে এই সমস্যার কোনও সুরাহা না হলে পঞ্চায়েত ভোট বয়কটের করার কথাও জানিয়েছেন গ্রামবাসীরা।

চন্দ্রকোনার ২নং জাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বদেশ প্রামাণিক জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি অন অভিপ্রেত, আমরা দ্রুত বিষয়টি নিয়ে বসে মিটিয়ে নেবো। পাশাপাশি তিনি এও জানান ব্লক উন্নয়ন আধিকারিককে তিনি বিষয়টি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *