জলের দাবিতে অনশনে মানবাজারের পায়রাচালীর গ্রামবাসীরা

সাথী দাস, পুরুলিয়া, ১৫ ডিসেম্বর: গ্রামের কাছে নদী থেকে নলবাহিত পানীয় জল সরবরাহ করা হচ্ছে অথচ বঞ্চিত বাসিন্দারা। জলের সংকট থাকলেও নজর দেয়নি প্রশাসন। এবার নলবাহিত পানীয় জলের দাবিতে অনশন করলেন বাসিন্দারা। ঘটনাটি মানবাজারের পায়রাচালি গ্রামের।

গ্রাম থেকে ঢিলছোঁড়া দূরত্বে কংসাবতী নদী। মূলত এই নদী থেকেই মানবাজার মহকুমার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। অথচ, নদীর কাছেই পায়রাচালী গ্রাম, যেখানে পানীয় জলের সঙ্কট রয়েছে। গ্রামে পৌঁছায়নি পানীয় জলের পাইপ লাইন। ফলে দীর্ঘদিন জলকষ্টে ভুগছেন মানবাজার-১ নম্বর ব্লকের এই গ্রামের বাসিন্দারা। প্রশাসনিক মহলে বারবার জানানো সত্ত্বেও কর্মকর্তাদের দৃষ্টিপাত হয়নি তাদের উপর বলে অভিযোগ বাসিন্দাদের। এই দাবিতে বুধবার আমরণ অনশনে বসলেন পায়রাচালী গ্রামের বাসিন্দারা। এই অঞ্চলে পাইপলাইনের জল এখনো পৌঁছায়নি কেন প্রশ্ন তুলে ও জলসঙ্কট মেটানোর দাবিকে সামনে রেখে এই অনশন আন্দোলন বলে জানান অনশনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *