অশনির জেরে পূর্ব মেদিনীপুর জেলার ৬৮ কিমি সমুদ্র বাঁধ এলাকায় সচেতন করা হচ্ছে গ্রামবাসী ও পর্যটকদের

জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১০ মে: অশনির জেরে পূর্ব মেদিনীপুর জেলার ৬৮ কিমি সমুদ্র বাঁধ এলাকা সহ নদী বাঁধ সংলগ্ন এলাকায় সচেতন করা হচ্ছে গ্রামবাসী ও পর্যটকদের। দত্তপুর, বিলামুড়িয়া, তালগাছাড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। জেলায় ২৫টি ব্লকেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলার চার মহকুমা সহ জেলা সদর দপ্তর থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। উপকূলবর্তী হলদিয়া, নন্দীগ্রাম, তালপাটি, খেজুরি, জুনপুট, মন্দারমণি, দিঘা মোহনা, দিঘা থানার পুলিশ সর্বক্ষণ প্রচার চালাচ্ছে। ইতিমধ্যেই জেলায় ৪ টি দুর্যোগ মোকাবিলা টিমের প্রায় ১০০ জন প্রস্তুত রয়েছে। রয়েছে দুটি এনডিআরএফ টিম ও দুটি এসডিআরএফ টিম।

রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি বলেন, সকাল থেকেই কাঁথি ১, ২ ব্লক সহ মন্দারমণি, শংকরপুর দিঘা সহ সব এলাকাতেই বিশেষ নজরদারি চলছে। এখন ভাটার সময় তাই জলস্তর বাড়ার ব্যাপার নেই। আবহাওয়া দপ্তর বলেছে ভয়ের কিছু নেই তবুও আমরা সচেতন রয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *