পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সোমবার সন্ধ্যায় মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৯ নং ওয়ার্ড কমিটির পরিচালনায় ওয়ার্ডের অধিবাসীদের নিয়ে বিজয়া ও দীপাবলি সম্মিলনী অনুষ্ঠান হয় কর্ণেলগোলা শ্রী নারায়ণ বিদ্যাভবন (বালক বিভাগ) বিদ্যালয়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানে এলাকার মানুষের সঙ্গে মত বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশিষ্টজনদের সম্বর্ধনা দেওয়া হয়।


