বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন

জে মাহাতো, মেদিনীপুর, ২৯ সেপ্টেম্বর:
পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে আজ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হলl বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীরসিংহ গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়l অনুষ্ঠানে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জীবনী শিক্ষা ক্ষেত্রে তাঁর বিশেষ ভূমিকা এবং সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডের বর্ণনা করেন উপস্থিত বক্তারাl

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রেশমি কমল, পুলিশ সুপার দিনেশ কুমার, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, মন্ত্রী শিউলি সাহা, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি প্রমূখl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *